জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
ষাটের দশকে বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনের অন্যতম পৃষ্টপোষক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল গাজীপুরের জয়দেবপুরস্থ একটি স্থানীয় পত্রিকা অফিসে দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, শিক্ষাবিদ অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, দেশ টিভির প্রতিনিধি এম নজরুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপন, মুক্তবলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, সাপ্তাহিক ভাওয়ালের সম্পাদক ও প্রকাশক মো. মনিরুজ্জামান, ইত্তেফাকের কাপাসিয়া প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কণ্ঠবাণী’র সম্পাদক ও প্রকাশক মো. জানে-এ-আলম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি হাসমত আলী, সাংবাদিক আব্দুল মালেক, মাসুদ রানা, দৈনিক বাংলাদেশ কণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া, সাংবাদিক হাইউল উদ্দিন খান, মূসা খান রানা, শাহ্জাহান খান খান প্রমুখ।
Leave a Reply