গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বালীগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহত হয় দুজন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর দুজনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার বলেন, ‘আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply