ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নানার বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইভা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা উপজেলার নিঝুরী গ্রামের মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইভা তার পরিবারের সঙ্গে নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে নানা বাড়িতে যাচ্ছিল। পথে বগাজান বাগাডুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ইভা ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা একটি সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply