আনোয়ার হোসেন তরফদার, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নয়ন আহাম্মেদ (২৭)
ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রীজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে মঙ্গলবার ৩ (মার্চ) সাড়ে ১০টায় রাতে ওই দুর্ঘটনাটি ঘটে।
তিনি ভালুকা পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান আলী শেখের ছেলে। একই র্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সাথে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নয়ন আহাম্মেদ। পথিমধ্যে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরারব্রীজ এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে, নয়ন আহাম্মেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত মোখলেছুর রহমান আকন্দ।
Leave a Reply