1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নানার বাড়ির পাশে শায়িত হলেন অভিনেতা আলভীর স্ত্রী ইকরা - bhashatv.com
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নানার বাড়ির পাশে শায়িত হলেন অভিনেতা আলভীর স্ত্রী ইকরা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে বাদ আসর নানা বাড়ির পাশেই দাফন সম্পন্ন হয়।

ওই দিন দুপুরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় আলভীসহ পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে।

এর আগে গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় জাহের আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন বলে জানা গেছে।

ইকরার বাবা কবির হায়াত খান মেয়ের মৃত্যুকে হত্যা দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন এবং দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর আলভীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও সামনে আসে।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার আলভীকে নিয়ে বিভিন্ন সময়ের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয় যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল অভিনেত্রী তিথির সাথে বেশ কয়েক বছর ধরেই তার স্বামী সম্পর্কে আছেন। এরপর থেকেই বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost