1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভালুকায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫ - bhashatv.com
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ভালুকায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মো. জহিরুল ইসলাম মাসুদ বাদী হয়ে ভালুকা মডেল থানা-য় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে খোরশেদ আলম উজ্জ্বলসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মাসুদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গালিগালাজ শুরু করলে বাধা দেন পরিবারের সদস্যরা। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা মাসুদের মা খাদিজা আক্তার (৫৫), ভাতিজা মেহেদী হাসান মুন্না (২৫), ভাবি শেফালী আক্তার (৫২), মাসুদ ও তার গাড়িচালক জুয়েল (২৪)-কে মারধর করে আহত করে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা, প্রায় ৮ ভরির বেশি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা), একটি আইফোন, একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে খাদিজা আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত খোরশেদ আলম উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না, ইফতার পার্টিতে উপস্থিত ছিলাম।

এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মালেক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost