1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জাতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম ‘৮ ফাল্গুন পদক’ করার প্রস্তাব - bhashatv.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

জাতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম ‘৮ ফাল্গুন পদক’ করার প্রস্তাব

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম ‘৮ ফাল্গুন পদক’ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব, ভাষা আন্দোলনের আত্মত্যাগ এবং জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে এ নামকে আধুনিক ও সময়োপযোগী বলে অভিহিত করা হয়েছে।

বাংলা ভাষা পরিষদ–এর কেন্দ্রীয় সভাপতি আতিকুল ইসলাম বলেন,
“বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব, ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। ভাষা শহীদদের রক্তে অর্জিত ৮ ফাল্গুন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। তাই রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকের নাম যদি ‘৮ ফাল্গুন পদক’ হয়, তবে তা হবে ভাষা আন্দোলনের প্রতি প্রকৃত রাষ্ট্রীয় স্বীকৃতি।”
তিনি আরও বলেন, জাতীয় ভাষানীতি বাস্তবায়ন, রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভাষার ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এ ধরনের প্রস্তাব জরুরি হয়ে উঠেছে।

বাংলা ভাষা পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost