বেনাপোল থেকে এনামুল হকঃ য়শোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা প্রদান করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শার্শা থানা-র ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
Leave a Reply