1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভালুকায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন - bhashatv.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ভালুকায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে ওই বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল, বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই মানুষকে আলোকিত করে এবং একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান সহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলায় ঘুরে স্টল পরিদর্শন এবং বই ক্রয় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost