জামালপুর সংবাদদাতা: বাংলা ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষে জামালপুরের মেলান্দহে ভাষানীতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা ১৬ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ইউনিটিতে (এমআরইউ) অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও বাংলা ভাষা পরিষদ যৌথভাবে এর আয়োজন করেছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা ও বাংলা ভাষা পরিষদের সহসভাপতি মো: শাহ জামাল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-এনএনবি ও দি নিউজের সম্পাদক জুলিয়াস চৌধুরী। উদ্ধোধনী বক্তব্য রাখেন-বাংলা ভাষা আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিকুল ইসলাম । প্রবন্ধ পাঠ করেন-এমআরইউএর’ দপ্তর সম্পাদক জাহিদ হাসান সোহাগ (আলোকিত বাংলাদেশ)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, কবি ও পর্বতারোহী ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল, ৭১’র গেরিলা আবুল হোসেন, দি ডেইলি স্টারের ময়মনসিংহ ব্যুরো চিফ প্রফেসর আমিনুল ইসলাম, হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের প্রভাষক অলিউল্লাহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার কবি মিজানুর রহমান বিপ্লব, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক কবি ফরহাদ হোসেন, কালচারাল ইউনিটির সভাপতি বাউল শিল্পী বিপ্লব মন্ডল বেতার/বিটিভি), শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রউফ হীরা, এমআরইউ’র কোষাধ্যক্ষ জিল্লুর রহমান রতন (আমারদেশ/প্রতিদিনের সংবাদ), উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক সাকিব আল হাসান নাহিদ (এনটিভি), সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর হক, কবি মিজানুর রহমান মজনু, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম, এবং আদর্শ মানবতা ও সমাজ গঠনে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা স্কাউটস সহকারি কমিশনার মোরশেদুল আলম প্রমুখ।
Leave a Reply