1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, থমথমে পরিস্থিতি - bhashatv.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, থমথমে পরিস্থিতি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিগত কয়েক দিন ধরে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি বাধার অভিযোগ চলছিল। এর জেরে কয়েকটি এলাকায় এর আগেও উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকরা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

পরবর্তীতে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন যুবদলের কার্যালয়, স্কয়ার মাস্টারবাড়ি এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে দুই পক্ষের বহু নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost