আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। এই কম্পনের ফলে ডেড সি ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইসরায়েলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Leave a Reply