1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি পরিবারের মায়েরা ও নারীরা ফ্যামিলি কার্ড পাবে; আর প্রত্যেকটি গ্রামের কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়া হবে। -শামা ওবায়েদ - bhashatv.com
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি পরিবারের মায়েরা ও নারীরা ফ্যামিলি কার্ড পাবে; আর প্রত্যেকটি গ্রামের কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়া হবে। -শামা ওবায়েদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি পরিবারের মায়েরা ও নারীরা ফ্যামিলি কার্ড পাবে। আর প্রত্যেকটি গ্রামের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে মায়েরা ও কৃষকরা সেবা এবং সুবিধা পাবেন। যদি আমরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি তাহলে অনেক উন্নয়নও করা হবে।

বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজী বাড়ি চত্বরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ’কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করার কারণে তিনি শুধু বিএনপির নয়, সারা বাংলাদেশের অভিভাবক হয়েছিলেন। আমরা তার আদর্শ ও কর্মের মাঝে তাকে খুঁজে পাবো।

বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচিত হলে আমি শুধু একা সংসদে যাবো না। আমি সালথা-নগরকান্দার সকলকে নিয়ে সংসদে যাবো না। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে ভালোবেসেছেন। দলমত নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছেন। আমিও বাবার মতো সকলকে ভালোবাসি এবং বাকি জীবন সকলের পাঁশে থেকে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost