1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভালুকায় বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - bhashatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ভালুকায় বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬২৭ বার পঠিত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছগ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ মজিবুর রহমান মজু, মোঃ সারোয়ার জাহান এমরান, মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost