1. bhashatvnews@gmail.com : বার্তা বিভাগ :
  2. editor@bhashatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. bhashatvnews11@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. shahjamal.press@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কারাগারে নাচে-গানে দিন কাটাচ্ছেন টিকটকার মামুন - bhashatv.com
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

কারাগারে নাচে-গানে দিন কাটাচ্ছেন টিকটকার মামুন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪৬৮ বার পঠিত

কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুন ওরফে টিকটকার প্রিন্স মামুনের দিন কাটছে নাচে-গানে। লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রিন্স মামুন। ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিদের নিয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে দেখা যায় তাকে। সম্প্রতি এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কেউ কেউ আবার এর কড়া সমালোচনাও করছেন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা আক্তার। এরপর মামুনকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, কারাগার হচ্ছে সংশোধনাগার। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিনোদনের আয়োজন করা হয়। সেখানে মামুন গান-বাজনা করেছে। আমরা চাই সংস্কৃতিচর্চার মাধ্যমে বন্দিদের মানসিক উৎকর্ষ সাধিত হোক। তাই আমরা নিজেরাই তার গান রেকর্ড করেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনলাইন নিউজ টিভি ভাষা টিভি bhashatv.com একটি অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বাংলা ভাষা আন্দোলন পরিষদ"এর অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Raytahost